মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আরমানীটোলায় অগ্নিকাণ্ড তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার আরমানীটোলায় হাজী মুসা ম্যানসন ভবনে আগুনের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিডি নূর হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএডি বজলুর রশিদকে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দু’জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর রয়েছেন। এই তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আরমানীটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসন ভবনে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ