মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

মেয়র আরিফের বাসায় শর্ট সার্কিটে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান মেয়রের পরিবার।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেয়রের কুমারপাড়াস্থ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বাসার একটি কক্ষের সুইচ বোর্ডে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে পুরো বোর্ড পুড়ে যায়। এই কক্ষটিতে তার ছোট মেয়ে নাইফা থাকেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেব বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সুইচ বোর্ডে আগুন লেগেছে। তবে আগুন সিলিংয়ে পর্যন্ত পৌঁছলে নিয়ন্ত্রণ করা কঠিন হতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ