শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অক্সিজেন সরবরাহে বাধাদানকারীকে ‘ফাঁসি’ দেব: দিল্লি হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের কোনও কর্মকর্তা যদি অক্সিজেন সরবরাহে বাধা দেয়, তবে তাকে ‘ফাঁসি’ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের করা আবেদনের শুনানিতে শনিবার বিচারপতি বিপিন সংঘী ও বিচারপতি রেখা পল্লির বেঞ্চ এ কথা বলেন। আদালত নয়াদিল্লির দিল্লি রাজ্য সরকারের কাছে অক্সিজেন সরবরাহে বাধাদানকারীর নাম জানতে চেয়ে বলেন, আমরা তাকে ফাঁসি দেব। আমরা কাউকে ছাড়ব না।

স্থানীয় প্রশাসনের কোনও কর্মকর্তা অক্সিজেন সরবরাহে বাধা দিলে আদালত দিল্লি সরকারকে সে বিষয়ে কেন্দ্রকে জানানোর নির্দেশ দেন, যেন কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। দিল্লিতে প্রতিদিনের জন্য বরাদ্দ করা ৪৮০ টন অক্সিজেন কখন থেকে সরবরাহ করা হবে সরকারের কাছে তাও জানতে চান হাইকোর্ট।

কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন, 'আপনি (কেন্দ্র) আমাদের (২১ এপ্রিল) আশ্বস্ত করেছিলেন যে দিল্লিতে প্রতিদিন ৪৮০ টন অক্সিজেন সরবরাহ করা হবে। কখন আসবে তা বলুন? প্রতিদিন ৪৮০ টনের এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না।'

নয়াদিল্লি সরকার গত কয়েকদিন ধরে প্রতিদিন মাত্র ৩৮০ টন অক্সিজেন পাচ্ছে এবং শুক্রবারে ৩০০ টন পাওয়া গেছে বলে জানালে হাইকোর্ট এ মন্তব্য করেন।

-এটি