বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

আইফোন ১৩ মিনি মডেল আনছে অ্যাপল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যাপল একটি অনুষ্ঠানে ২০২১ সালে আইপ্যাড প্রো মডেলটির সঙ্গে নতুন অ্যাপল টিভি ফোরকে, আইম্যাক এবং এয়ারট্যাগস অবমুক্ত করেছে। এই কার্পেটিনো বেসড কোম্পানি আবারও একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

মনে করা হচ্ছে আসন্ন অনুষ্ঠানে আইফোনের বেশ কিছু মডেল প্রকাশ করা হতে পারে। সম্প্রতি অ্যাপলের আইফোন ১৩ মিনি মডেলের একটি স্মার্ট ফোনের ছবি প্রকাশ পেয়েছে অনলাইন মাধ্যেম।

গত বছর সেপ্টেম্বরে এই সংস্থা পরামর্শ দিয়েছিল, তারা আইফোন ১২ মডেলের মডেলের উত্তরসূরী হিসেবে বাজারে কিছু স্মার্ট ফোন প্রকাশ করতে পারে। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংস্থা শেষ ব্যাচ হিসেবে মিনি মডেলগুলো প্রকাশ করবে। আগামী দিনে অ্যাপল ক্ষুদ্র আইফোন ডিজাইনটি স্ক্র্যাপ করে নেবে। আর এর পরে অনলাইন মাধ্যমে আইফোন ১৩ মিনি মডেলের ছবিটি প্রকাশ করা হয়েছে।

ইউবোতে প্রকাশ হওয়া আইফোন ১৩ মিনি স্মার্টফোনটি প্রথম চিহ্নিত করা হয় গিজচিনা তরফে। প্রকাশ পাওয়া ছবি থেকে আসন্ন স্মার্ট ফোনটির বেশ কিছু বৈশিষ্ট্য ধারণা দেয়। তবে ইউবোতে আইফোন ১৩ মিনি মডেলের ছবিটিতে পিছনের দিকটি দেখান হয়েছে। প্রকাশ করা ছবি থেকে ক্যামেরা সেটআপ উল্লেখ করা যায়, যা সাধারণত বর্গাকার আকারের হবে এবং ক্যামেরার বাম্বটিকে হাইলাইট করে।

আইফোন ১২ মিনি মডেলটির আকার আইফোন ১৩ মিনি মডেলের থেকে আলাদা করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে আইফোন ১৩ মিনি মডেলে ডুয়েল ক্যামেরা অবস্থান ডাইগনালি ভাবে রয়েছে, তবে আইফোন ১২ মিনিতে অবস্থান ছিল ওপর-নিচ ভাবে। এগুলো ছাড়া আগের সঙ্গে সমস্ত বৈশিষ্ট্য মিল রয়েছে আসন্ন আইফোন ১৩ মিনি মডেলে।

এই সমস্ত কিছু পাশাপাশি প্রকাশ হওয়া ছবিতে দেখা যাচ্ছে আইফোন ১৩ মিনি বাজারে মিলতে পারে ব্লু রঙের সম্ভারে। আগের পূর্বসূরীর মতো একাধিক রঙেও বাজারে মিলতে পারে ফোনটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ