মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

দুর্দশা লাঘবে কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। করোনাকালে দরিদ্রদের জন্য অর্থ ব্যবহার করতে হবে।

শনিবার দুপুর ১২টার দিকে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ‘করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতিতে হকার, শ্রমিক ও বেকার সাংবাদিকদের খাদ্য সহায়তা কর্মসূচি’ র উদ্বোধন করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচিকে সফল করতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই করোনায় মানুষের দুর্দশা লাঘবে প্রথম ধাপ হলো কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসা। আড়াই কোটি দুস্থ পরিবারের জন্য এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে।

এ সময় সরকারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সঞ্চিত টাকা দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।’

প্রশাসনকে ব্যবহার করে কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পাঠিয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

দেরিতে হলেও দেশে টিকা তৈরির উদ্যোগ গ্রহণ করায় এ সময় সরকারকে ধন্যবাদ জানান ডা: জাফরুল্লাহ। একইসাথে তিনি অনুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে দেশে ফিরিয়ে এনে করোনার টিকা তৈরিতে কাজে লাগানোর জন্য সরকারকে অনুরোধ করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র ২০২০ সালের ন্যায় পুনরায় অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছে। সীমিত সামর্থের মধ্যে প্রথমপর্যায়ে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের বাঁশখালীর ৬০০ পরিবারের জন্য এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এসব সহায়তা দেয়ার তালিকায় রয়েছে হকার, শ্রমিক, অসহায় মানুষ ও কর্মহীন সাংবাদিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ