মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) ও আব্দুল মোতালেব (৩০)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ ব্যাপারে দায়িত্বে কোনো অবহেলা আছে কি-না তা আমরা খতিয়ে দেখছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ