মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আরও ১-২ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও এক-দু’দিন হাসপাতালে থাকতে হবে। এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী।

বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মেডিক্যাল টিমের প্রধানকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাতে এভার কেয়ারে একটি কেবিনে রাখা হয়েছে খালেদা জিয়াকে। ডা. এফএম সিদ্দিকী জানিয়েছেন, গত এক বছর খালেদা জিয়ার যেসব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি, সেগুলো এক-দুইদিনে করা হবে। এই রিপোর্টগুলো পর্যালোচনা করার আবার তাকে বাসায় নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, তার অব্স্থা স্থিতিশীল। কোভিডের কোনো উপসর্গ তার নেই। তিনি ভালো আছেন। তার চেস্টের সিটি স্ক্যান করানো হয়েছে। প্রথম যে সিটি স্ক্যান করিয়েছিলাম, তার চেয়ে আজকের রিপোর্ট অনেক ভালো। সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ তিনি সার্বিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। কোভিডের অন্যান্য প্যারামিটার ডি-ডাউমার, ফেরিটিন্স, সিআরপ এগুলো ঠিক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ