মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনের সম্মেলনকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি টিসিসি কমিটির ৬৭তম সভা ও আরএমজি টিসিসি কমিটির ৮ম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মের মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস ও এপ্রিল মাসসহ যদি কোনো মাসের বেতন বকেয়া থাকে সব পরিশোধ করতে হবে।

মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে করোনা টিকা দিতে শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নেয়ার দাবির পরিপ্রেক্ষিতে মন্নুজান সুফিয়ান বলেন, তিনি শ্রমিকদের টিকা দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবেন। দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে করোনা মহামারির এ দুর্যোগকালীন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কলকারখানার উৎপাদন অব্যাহত রেখেছেন।

যদি কোনো কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া থাকলে সেগুলো ঈদের আগেই দেয়া ও সুবিধামতো জোনভিত্তিক ছুটির ব্যবস্থা করতে মালিকদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

শ্রমিকদের কঠোর স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতায় আপনি আমি সবাই নিরাপদ থাকতে পারবো। সবার সহযোগিতায় করোনা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে পারবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ