শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফের কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ; অন্তত ১৩ জনের প্রাণহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি জলাশয়কে কেন্দ্র করে বিরোধকে কেন্দ্র করে বুধবার এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার মানুষকে। বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষের মানুষ একে অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করলে সংঘর্ষ বেধে যায়।

দুইপক্ষ পরে অস্ত্রবিরতি এবং সেনা সরিয়ে নিতে রাজি হলেও গোলাগুলির ঘটনা ঘটেছে। কিরগিজের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানা গেলেও তাজিকের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম সংঘর্ষে ১০ জন নিহত এবং ৯০ জন আহত হওয়ার খবর জানিয়েছে। কিরগিজ পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের ১৩ জন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিতে দেখা গেছে, কিছু ভবন আগুন পুড়ে গেছে। কিরগিজস্তানের বাতকেন অঞ্চলকে ঘিরে এই বিতর্কিত এলাকা। বাতকেনের গভর্নর বলেছেন, জলাশয়ে বসানো নজরদারি ক্যামেরা সরাতে রাজি হয়েছিল দুই পক্ষ। পরে তাজিকিস্তান নিজেদের অবস্থান থেকে সরে আসে।

এরপরই সীমান্তরক্ষীরা দ্রুত তৎপর হয় বলে জানানো হয়েছে কয়েকটি খবরে। দুইপক্ষের সামরিক ইউনিট থেকে বৃহস্পতিবার পাল্টাপাল্টি গুলি শুরু হয়। পরে এদিনই কার্যকর হয় যুদ্ধবিরতি। সশস্ত্র বাহিনী ঘাঁটিতে ফিরতে শুরু করে।

বাতকেন পুলিশের এক প্রতিনিধি ফোনে বলেছেন, রাতেও গোলাগুলি চলেছে। দুপক্ষের সামরিক ইউনিট এবং বেসামরিক লোকদের মধ্যেও গুলি চলেছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্য সীমানা নির্ধারণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে।

-কেএল