মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কারও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকলেও এখনও কারও সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারছেন না।

শনিবার (১ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিকিৎসকেরাও তাকে নিয়মিত দেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নতুন কিছু বলার মতো অবস্থায় নেই। এখনো তিনি (খালেদা জিয়া) নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তার কারও না কারও সহযোগিতা লাগছে। ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তার সাহায্যের প্রয়োজন হচ্ছে। হাসপাতালে ভর্তির পর গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার আপডেট নিচ্ছে, নতুন কিছু করতে বলছেন। সেভাবেই হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সব পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চলছে। পরবর্তী সময়ে চিকিৎসকেরা বাসায় যাওয়ার মতো অবস্থা হলে জানাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ