মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস দিয়ে আবহাওয়া অফিস।ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি বেগে রোববার চলতি বছরে প্রথমবারের মতো দেশে এ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়ে বলা হয়েছে, রাতেই দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছরে কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে আগামীকালের (রোববার) কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে।দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

কালবৈশাখী ঝড়ের তিনটি ধরনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতি হলে দমকা হাওয়া, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি হলে ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে কালবৈশাখী ঝড় বলা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ