শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ করোনা রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে একটি হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১৮ রোগী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজ্যের ভারুচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে ওই অগ্নিকাণ্ড ঘটে।খবর এনডিটিভির।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করেছেন।

ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা এই হসপাতালটি কেবল করোনা রোগীদের চিকিৎসার কাজেই ব্যবহার করা হচ্ছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রথমে নিহতের সংখ্যা ১২ জন বলা হলেও ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১৮ বলে জানায়।

উল্লেখ্য, গত ১০ দিনে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের তিনটি ঘটনা ঘটলো।

এনটি