মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলেই থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার ঈদুল ফিতরে সব সরকারি-বেসরকারি ও শিল্প-কারখানার কর্মীদের সরকার ঘোষিত তিন দিনের ছুটি দেয়া হয়েছে। আর এ ছুটিতে কর্মীদের কর্মস্থলেই থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৪ মে) তিনি বলেন, এবার সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে। আমাদের একদিন ছুটি দেয়ার পরিকল্পনা ছিল। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছে করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা। ঢাকা থেকে ৮০ শতাংশ সংক্রমণ ছড়াচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা থেকে বা ঢাকার আশেপাশ থেকে শ্রমিকরা যদি ঈদের সময় অন্য জায়গায় চলে যায়, তবে আরও সমস্যা সৃষ্টি হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক। তাই সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে, ছুটি তিনদিনই থাকবে, কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না।

তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী এখনও চলাচলে কড়াকড়ি আরোপ করার বিষয় আছে। আমরা বলছি, ঈদের সময় যে যেখানে আছেন সেখানেই থাকবেন। লোকজন ছড়িয়ে গেলে করোনা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। ভারতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ