বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাদরাসাগুলো চরমভাবে বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজউল করীম বলেছেন, দেশের দ্বীনি মাদরাসাগুলো চরমভাবে বিপর্যয়ের মুখোমুখি দাড়িয়েছে। সারাদেশের কওমী মাদরাসাগুলো মানুষের মধ্যে ধর্ম ও নৈতিকতা শিক্ষা বিস্তারে দীর্ঘকাল যাবৎ প্রসংশনীয় ভুমিকা পালন করে আসছে। বিশেষ করে দেশের হাজার হাজার কওমী মাদরাসা সরকারের কোন রকম সাহায্য-সহযোগিতা ছাড়াই সাধারণ ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় ইসলামী শিক্ষা বিস্তার ও মানুষের নৈতিক উন্নয়নে বড় অবদান রেখে আসছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মাদরাসা পরিচালনার সিংহভাগ ব্যয় নির্বাহ হয় স্বচ্ছল ও বিত্তবান মানুষের যাকাতের অর্থে। স্বাভাবিকভাবেই অধিক সওয়াবের আশায় মানুষ রমজান মাসে তা পরিশোধ করে থাকেন। গত বছর রমজান মাসে লকডাউনের কারণে দেশের সবগুলো মাদরাসা বন্ধ ছিল। যে কারণে মাদরাসাগুলো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও একদিকে লকডাউন অপরদিকে সরকারি প্রশাসনের নানামুখি হয়রানীর কারণে মাদরাসাগুলো চরমভাবে বিপর্যয়ের মুখোমুখি দাড়িয়েছে। এমতাবস্থায় সরকারি প্রশাসনের নানামুখি হয়রানি বন্ধ না হলে দেশের হাজার হাজার কওমী মাদরাসার চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে। যার ফলে লাখ লাখ আলেম যেমন বেকার হয়ে পড়বে, তেমনি দেশের ছাত্র- ছাত্রীদের বিশাল একটি অংশ ধর্মীয় শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবে। মানুষের নৈতিক শিক্ষার বিকাশ বন্ধ হয়ে যাবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা মনে করি সরকারের ভিতরে একটি ইসলামবিদ্বেষী অংশ চাচ্ছে দেশে সঠিক ইসলাম চর্চার বন্ধ হয়ে যাক। এটা দেশ, ইসলাম জনগণ ও দ্বীনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সরকারকে ইসলাম ও নৈতিক শিক্ষার প্রতি আন্তরিক হয়ে এ সুশিক্ষার বিরুদ্ধে যে কোন চক্রান্ত বন্ধের আহবান জানান।

এদিকে আজ বিকেলে স্বাস্থ্যবিধি বজায় রেখে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভা পুরানা পল্টনস্থ কার্যালয়ে আজ বিকেলে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুগ্ম মহাসচি মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগà¦