মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার

স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টনে অবস্থিত চায়না টাউন মার্কেট স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে মার্কেটটি বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মাস্ক নিশ্চিত না করলে মার্কেট বন্ধ করে দেয়া হবে বলে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল বলে জানান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, অন্য কোনও মার্কেটও যদি স্বাস্থ্যবিধি না মানে, সেগুলোও বন্ধ করে দেয়া হবে।

চায়না টাউন মার্কেট বন্ধ করে দেয়ার কারণ হিসেবে বলা হয়েছে, মার্কেটে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এমনকি দোকানদারদের মুখেও মাস্ক ছিল না। মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ছিল না। ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা ব্যানার ছিল না।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা সবসময় চেয়েছি মার্কেট খুলে দিতে। তবে মার্কেট খোলার আগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্ত দেয়া ছিল। যদি সেটা করতে পারে, তাহলে আজকেই মার্কেট খুলে দেয়া হবে। আমরা একে একে অন্য মার্কেটেও যাব। চায়না টাউন মার্কেট বন্ধ করে সব মার্কেটকে কঠোর বার্তা দেয়া হলো। আমরা যা বলেছি তা করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ