বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সৌদি বাদশাহ সালমানকে এরদোগানের ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ফোন করে কুশলবিনিময় ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আল আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, আজ বুধবার মোবাইল ফোনের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নয়নের কথা বলেন তারা।

ফোনে কথা বলার সময় এরদোগান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

জবাবে সৌদি বাদশাহও তুরস্কের জনগণ ও প্রেসিডেন্ট এরদোগানকে শুভেচ্ছা জানান। বিশ্বের সব মুসলিমের মঙ্গলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। সামনের দিনগুলোতে সম্পর্ক আরো উন্নত করার কথা বলেন। সূত্র: আল আরাবিয়া।

-এটি