মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জনগণের সেবাই রাজনীতির প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগে জনগণের পাশে থাকা।

তিনি বলেন, ‘আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরেরও অধিক সময় হতে চলা করোনার মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন।’

শুক্রবার (৭ মে) বিকেলে ভার্চুয়ালি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সাথে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলেই জনগণের পাশে সবসময় আছি এবং থাকি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে। তাহলে আর কোনও সমস্যা হবে না। যে কোনও কাজ সমন্বিত উদ্যোগে সমন্বিত ভাবে করা হলে সব কিছুতেই স্বচ্ছতা থাকে এবং সকলের কাছে গিয়ে পৌঁছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ