বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

জেরুসালেমে আহত বেড়ে ২০৫, ইসরায়েলকে যুদ্ধাপরাধের সতর্কতা জাতিসঙ্ঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি  বাহিনীর হামলায় ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দুই শ' পাঁচজনে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর শুক্রবার রাতের হামলায় আহতের এই সংখ্যা এক বিবৃতিতে জানায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। অপরদিকে জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলায় যুদ্ধাপরাধের সতর্কতা জানিয়েছে জাতিসঙ্ঘ।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় আহত ৮৮ জনকে তারা জেরুসালেমের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। বাকিদের তারা ঘটনাস্থলেই চিকিৎসা দিয়েছেন।

ইসরায়েলি পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই বেশিরভাগের আহত হওয়ার কারণ বলে বিবৃতিতে জানানো হয়।

ওই অঞ্চলে হাসপাতালে বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

অপরদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তাদের ১৭ সদস্য আহত হয়েছে।

এদিকে শুক্রবারের হামলা ও পূর্ব জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনায় ইসরায়েলি বাহিনীকে যুদ্ধাপরাধের সম্পৃক্ততায় সতর্ক করেছে জাতিসঙ্ঘ। জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রুপার্ট কোলভাইল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই সতর্কতা জানান।

আরো পড়ুন: আখেরি জুমায় আল আকসায় ইসরায়েলি পুলিশের হামলা, ১৭০ ফিলিস্তিনি আহত

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি জোর করে সকল প্রকার উচ্ছেদের অবিলম্বে বিরত হওয়ার।'

তিনি বলেন, 'আমরা জোর দিয়ে প্রত্যাশা করি, পূর্ব জেরুসালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে যার ওপর আন্তর্জাতিক মানবিক আইন প্রয়োগ করা হবে।'

No description available.

পূর্ব জেরুসালেমে শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপà