শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘নেইবারহুড’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক। গত বছর থেকে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে ফেসবুক। বর্তমানে কানাডার ফেসবুক ব্যবহারকারীদের জন্য সীমিত পরিসরে ফিচারটি চালু করা হয়েছে। শীঘ্রই যুক্তরাষ্ট্রে চালু হবে এ ফিচার।

ফেসবুক অ্যাপের মধ্যেই থাকা এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার প্রতিবেশীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটি বা গ্রুপের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।

ফিচারটি চালু করতে, একজন ফেসবুক ব্যবহারকারীকে তার ফেসবুক অ্যাপে লগইন থাকা অবস্থায় একটি নেইবারহুড আইডি খুলতে হবে। এই আইডি ও তার মূল আইডি আলাদা আলাদা থাকবে। এই নেইবারহুড আইডি দিয়ে নিজেই একটি নেইবারহুড নেটওয়ার্ক তৈরি করে অন্যদের সেখানে যুক্ত করা যাবে। আবার একই নেইবারহুড আইডি দিয়ে অন্য নেইবারহুড নেটওয়ার্কে যোগ দেওয়া যাবে।

কোনো ব্যবহারকারীর কোনো পোস্ট বা মন্তব্য নেইবারহুড নীতির সঙ্গে সাংঘর্ষিক হলে সেগুলো মুছে দেবে ফেসবুক। আবার একজন নেইবারহুড ব্যবহারকারী চাইলে অন্য কোনো আইডিকে নেইবারহুড ফিচারে ব্লক করে দিতে পারবেন। এক্ষেত্রে ব্লক হওয়া ব্যক্তির কাছে কোনো ধরনের নোটিফিকেশন দেবে না ফেসবুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ