বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৪১৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে দুই লাখ ৩৮ হাজার ২৬৫ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৩২৬ জন এবং মারা গেছে চার হাজার ১৯৪ জন। সে দেশে এর আগের দিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জন এবং মারা গেছে তিন হাজার ৯২০ জন।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৭ লাখ ৩১ হাজার ২৬১ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন এবং মারা গেছে ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৫৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ আট হাজার ৫৯৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

-এএ