মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৪ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ভারত ভ্রমণের ক্ষেত্রে আরও ১৪ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ বিভিন্ন শর্ত জারি করেছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংক্ষিপ্ত করা হয়েছে স্থলপথে চেকপোস্ট ইমিগ্রেশন কার্যক্রম। ভ্রমণের বিশেষ ছাড়পত্র আছে এমন পাসপোর্টধারী যাত্রীরা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাতায়াত করার সুযোগ পাবে।

আজ রোববার দুপুরে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নিদের্শনা পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে আজ রোববার পর্যন্ত ১৪ দিন স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছিল। ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভ্যারিয়েন্ট সংক্রমণ হওয়ায় এ নিষেধাজ্ঞা শেষের আগে আবারও ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুফ আলী জানান, করোনা আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোরা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।

অনান্য যাত্রীদের বেনাপোল, যশোর, খুলনা ও সাতক্ষীরা বিভিন্ন আবাসিক হোটেলের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জটিল মুমূর্ষু রোগীদের হাসপাতালে কোয়ারেন্টিন সুযোগ দেওয়া হচ্ছে। ১৪ দিন পর শঙ্কামুক্ত হলে যাত্রীরা কোয়ারেন্টিন থেকে বাড়ি ফিরতে পারবেন। কোয়ারেন্টিন খরচ যাত্রীদের বহন করতে হচ্ছে বলেও জানান তিনি।

ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করেছে। যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে ফলাফল মারাত্মক ভয়াবহ হবে। ইতিমধ্যে ভারত বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেছে। সুতরাং সতর্কতামূলক ব্যবস্থা এ মহামারির হাত থেকে আমাদের বাঁচাতে পারে।

এ বিষয়ে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ৪শ থেকে সাড়ে ৪শ ট্রাক বিভিন্ন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে এ চালকদের মাধ্যমে যাতে করোনা সংক্রমন না হয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ