মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৯ মে) বিকেল ৩টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলতে হবে। বাসায় থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শে আরও ২/১ মাস তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। এ সময় বাইরের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সবার কাছে অনুরোধ করেছেন বাসায় গিয়ে তাকে যেন কোনো রকম বিরক্ত না করেন। তিনি তার সুস্থতায় সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ