মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর মেইলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় তিন দিনের পরিবর্তে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপিসহ পাঁচজন ও অন্তত ৩৫ শ্রমিক আহত হন।

জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকালে তাদের কর্মস্থলে এসে যোগদান করেন। পরে মালিক পক্ষ থেকে তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বাহির হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে। এখনো থেমে থেমে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ