বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবি ছাত্র হাফিজুরের মৃত্যু অস্বাভাবিক: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহা. আখতারুজ্জামান। তিনি ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন উপাচার্য ড. মুহা. আখতারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিশেষভাবে অনুরোধ করেছেন। এছাড়া উপাচার্য বিষয়টি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও নির্দেশ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ