বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্য কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

তিনি বলেন, লিটন কুমার সাহাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কী ঘটেছে সেটা উদঘাটন করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

গঠিত কমিটিকে প্রতিবেদন জমা দিতে কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব।

এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহা. আখতারুজ্জামান। তিনি ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ