বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২২ বাংলাদেশি কর্মীসহ ৩৫ চীনা কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মে) পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৫৭ কর্মী করোনা আক্রান্ত হন। এর মধ্যে ৩৫ চীন দেশের নাগরিক বাকি ২২ জন বাংলাদেশি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কেবলমাত্র কলাপাড়ার এই বিদ্যুৎ কেন্দ্রেই করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্য কোথাও কোনও রোগী পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাদের সহস্রাধিক কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করেছেন। আক্রান্ত করোনা রোগীদের ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসাত মোহাম্মদ শহীদুল হক জানান, প্রায় সাড়ে চারশ’ চীনা নাগরিক এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন। এর আগে ১৫ জন শনাক্ত হন করোনায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ