বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেন।

রুহুল কুদ্দছ বলেন, দেশের সকল বিভাগে কম বেশি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

তিনি বলেন, এখন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হবে সাইক্লোনের প্রভাবে। বাতাস, ঝড়ো বাতাস সবই হবে কিন্তু এটাকে কালবৈশাখী বলা যায় না।

এদিকে আবহাওয়া অধিদপ্তরে থেকে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে দুপুর ১২ টা থেকে ৩টার মধ্যে ডামরার উত্তর এবং বালাশ্বরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

এটি পরবর্তীতে স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরবর্তীতে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়ে আজ (২৭ মে) সকাল ৬ টায় ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন ঝাড়খন্দ এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ