বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে মূর্খ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনা টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।

শুক্রবার (২৮ মে) বিবৃতিতে এসব কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, করোনার কারণে এক বছরের অধিক সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতোমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের।

জাপা চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- সবাইকে টিকা দেয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে, সবাইকে টিকা দিতে হয়ত আরো কয়েক বছর লাগবে। এ দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্ম মূর্খ হতে দেয়া যায় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ