বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মোহাম্মদপুরে আগুনে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিংয়ের একটি টিনসেড বাসায় আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

প্রতিবেশী ভাড়াটিয়া রুপা আক্তার বলেন, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতরে চিৎকার শুনতে পাই। পরে ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলও। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভেতর থেকে বাইরে বের করে তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সোহেল বেকার। আর তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। তাদের আরেক বড় মেয়ে গ্রামের বাড়িতে থাকে। নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২নম্বর টিনসেড বাড়িতে ভাড়া থাকতো তারা। গত ২ মাস আগেই তারা এই বাসায় ভাড়া উঠে। কীভাবে এই আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে এই আগুন লাগতে পারে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। এরপর আমাদের মোহাম্মাদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এরপর ওই বাসার একই পরিবারের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধসহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনির ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ