রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

করোনা পরীক্ষায় নতুন পদ্ধতি: কাশি শুনেই বলে দেবে করোনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরীক্ষার জন্য নতুন নতুন পদ্ধতির আবিষ্কার হচ্ছে প্রায় প্রতিদিনই। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তিকে। তৈরি হচ্ছে নানা ধরনের রোবট।

এতদিন পর্যন্ত সামাজিক দূরত্ববিধি বজায় রাখার কাজে বা জীবাণুমুক্ত করার কাজে রোবটের ব্যবহার হচ্ছিল বহু জায়গাতেই। এবার কোভিড সংক্রমণ হয়েছে কিনা, তা বুঝতে ব্যবহার করা হবে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’কে। তাও আবার শুধু কাশির শব্দ শুনেই যন্ত্রটি বলে দেবে সংক্রমণ হয়েছে কিনা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ্যার গবেষকরা এমনই এক রোবট বানিয়েছেন। উপসর্গ যাদের আছে তাদের তো বটেই, এই যন্ত্র উপসর্গহীনদের ক্ষেত্রেও সফলভাবে কাজ করছে বলে দাবি করা হয়েছে। ‘খুব সহজে ব্যবহার করা যাবে, বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে বড় কথা কোনো রকম স্পর্শ ছাড়াই কোভিড পরীক্ষা করতে পারে এমন একটা যন্ত্রের কথা আমরা ভেবেছিলাম। সেই হিসাবেই এই রোবট তৈরি’, গবেষক দলের মুখপাত্র এমনই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

যন্ত্রটি মোবাইল ফোনের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কাজ করবে। কোনো ঝুটঝামেলা ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে কোভিড পরীক্ষা করে ফেলা যাবে। উপসর্গহীনদের ক্ষেত্রেও একই রকম কাজে লাগবে। তাই সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যাবে সহজেই। এমনই আশা এই যন্ত্রের আবিষ্কারকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ