শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আমি যেন ইবাদাত মনে করে দায়িত্ব পালন করতে পারি: মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী বলেছেন, আমি যেন আমার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে, সঠিকভাবে ইবাদাত মনে করে পালন করতে পারি। এজন্য সবার কাছে দোয়া চাই।’

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বরিশাল সদর ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের শপথ পাঠ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে গত ২১ জুন ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদর ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী।

উল্লেখ্য, মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া থেকে ইফতা সমাপণ করেন। পেশাগত জীবনে তিনি একজন খতিব, শিক্ষক ও বক্তা। তিনি ঢাকার ধোলাইপাড়ের পুকুরপাড় জামে মসজিদে জুমার ইমামতি করেন। এছাড়া ইসলামী একাডেমি বাংলাদেশ নামক একটি ইসলামী স্কুলের পরিচালকও তিনি।

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শৈশব থেকেই ইসলামী রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ