শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তাকমিলে সারাদেশে দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন গোলাপবাগ মহিলা মাদরাসার নাজিয়া ও এশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২। ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।

প্রকাশিত ফলাফলে সারাদেশে মহিলা শাখায় দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, ৩৫/সি, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকার ছাত্রী নাজিয়া সুলতানা। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯৩। একই মাদরাসার ছাত্রী কানিজ ফাতেমা এশা ৮৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন।

এদিকে এ মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক উজানীর কারী ইবরাহিম রহ. এর নাতি মুফতি ফয়জুল্লাহ। তিনি জানান, ঢাকার বুকে প্রতিষ্ঠিত চতুর্থ মহিলা মাদরাসািএটি। এ মাদরাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিবছরই ভালো রেজাল্ট করে এই মাদরাসার ছাত্রীরা। এ বছরও বেফাকের মেধাতালিকায় এই মাদরাসার ১৫ জন ছাত্রীর নাম এসেছে।

মাদরাসার ভালো ফলাফল বিষয়ে শুকরিয়া জ্ঞাপন করে তিনি আওয়ার ইসলামকে বলেন, প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি, যার মেহেরবানিতে আমাদের ছাত্রীরা এমন ভালো রেজাল্ট করেছে। তারপর শুকরিয়া আদায় করি, মাদরাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের প্রতি, যাদের মেহনতের ফলে এমন রেজাল্ট সম্ভব হয়েছে।

আলহামদুলিল্লাহ, আমাদের দুইটি মহিলা মাদরাসার (দারুল উলূম মহিলা মাদরাসা, গোলাপবাগ ও ইবরাহীমীয়া আমিনিয়া মহিলা মাদরাসা, চিটাগাংরোড) ছাত্রীরা ধারাবাহিকভাবে প্রতি বছর ভালো রেজাল্ট করছেন। এই বছরের বেফাকের মেধাতালিকাতেও আমাদের দুই মাদরাসার প্রায় ৫০ জন ছাত্রীর নাম এসেছে। সবশেষে সবার কাছে দোয়ার আবেদন করে তিনি বলেন, আমরা যেন এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আমলওয়ালা দক্ষ আলেমা তৈরী করতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত মাদরাসার মাসুমা

আর মেধাতালিকায় সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত (মহিলা মাà