শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত মাদরাসার মাসুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২। ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।

মেধাতালিকায় সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা, মোমেনশাহীর ছাত্রী মাসুমা। তার মোট প্রাপ্ত নম্বর ৯০৩।

আরও পড়ুন: এসএমএসের মাধ্যমে জানা যাবে তাকমিল পরীক্ষার ফলাফল

আর দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, ৩৫/সি, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকার ছাত্রী নাজিয়া সুলতানা। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯৩। একই মাদরাসার ছাত্রী কানিজ ফাতেমা এশা ৮৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন। আর সারাদেশের মেধা তালিকায় তৃতীয় হয়েছেন আয়েশা রা. মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রামের ছাত্রী মাইমুনা বিনতে রহীম উদ্দীন।

আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মাদানীনগর মাদরাসার মাকতুম

এদিকে সারােদেশে মেধাতালিকায় পুরুষ শাখায় প্রথম হয়েছেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী মো. মাকতুম আহমেদ। তার মোট প্রাপ্ত নম্বর ৯৩৫। আর মোট প্রাপ্ত নম্বর ৯৩১ পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের রেজাউল করীম নাঈম। আর তৃতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা) এর ছাত্র মো. গালিব আনোয়ার সিদ্দীকী। তার মোট প্রাপ্ত নম্বর ৯২৯।

আরও পড়ুন: হাইয়াতুল উলিয়ার ফল প্রকাশ, গড় পাশ ৭৩.২৫ শতাংশ

আজ (১৮ জুলাই) রবিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়াà