শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাসপাতালে জায়গা নেই, হোটেল খুঁজছি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতাল করার আর জায়গা নেই, হাসপাতাল খালিও নেই। তাই আমরা এখন হোটেল খুঁজছি, যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি।

মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে বিধিনিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

স্বাস্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাসপাতালে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউ অলরেডি ৯৫ শতাংশ পূর্ণ। এ চিন্তা করে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেখানে ইমিডিয়েটলি আমরা হয়তো ৫০০/৬০০ শয্যা রেডি করতে পারব। পরে তা এক হাজার শয্যায় নেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। হালকা ও মাইল্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি, যেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে। অক্সিজেনের ব্যবস্থাও আমরা রাখব। সভায় স্থানীয়ভাবে টিকা উৎপাদন করার ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এমডব্লিউ/