শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৮ আগস্ট) আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান।

আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন না করতে পারলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব পড়বে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়ে ড. মোমেন আরো বলেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগে বাংলাদেশ গেটওয়ে হতে পারে। বাংলাদেশের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আসিয়ান দেশগুলো কানেকটিভিটি বাড়াতে পারে।

এছাড়া বাংলাদেশে আসিয়ান দেশগুলোর প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার ও আসিয়ান ঢাকা কমিটির চেয়ার হাজনাহ মো. হাশিম ও ব্রুনেই দারুসসালামের ঢাকায় নিযুক্ত হাইমিশনার হাজী হারিস হাজী ওথম্যান।

-এএ