বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

১২সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বসুন্ধরা মাদরাসার দাওরা-মেশকাতের ভর্তি কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী মাদরাসা মারকাযুল ফিকরীল ইসলামী বাংলাদেশের (বসুন্ধরা মাদরাসা) দাওরা-মেশকাত বিভাগের ছাত্রদের ভর্তি কার্যক্রম আগামী ১২সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হবে। শনিবার ( ৪ সেপ্টেম্বর)  বসুন্ধরা মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[caption id="" align="aligncenter" width="354"]No photo description available. মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বিশ্বমানের দরসি কিতাব সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

মাদরাসাটির তাখাসসুস বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হবে বলেও এর আগে জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের সকল তাখাসসুস বিভাগের প্রথম বর্ষের ভর্তি আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হবে এবং দ্বিতীয় বর্ষের ১১ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হবে। দাওরা-মেশকাত জামাতের ছাত্রদের ভর্তির শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে।

[caption id="" align="aligncenter" width="292"]No photo description available. মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বিশ্বমানের দরসি কিতাব সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

আরো বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর প্রাথমিকভাবে তাখাসসুস বিভাগের ১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের সরাসরি উপস্থিত হতে হবে মাদরাসায়। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে পরীক্ষা প্রথমদিনেই শেষ হতে পারে অথবা ২য় দিনেও চলতে পারে। প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত ছাত্রদের নাম ঘোষণা করা হবে, এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তি উপযুক্তদের নাম জানানো হবে।

[caption id="" align="aligncenter" width="276"]May be an image of text মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বিশ্বমানের দরসি কিতাব সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন ও ছবি আনতে হবে। নতুন শিক্ষার্থীদের আগের মাদরাসা থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অথবা অভিভাবক থেকে প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।

[caption id="" align="aligncenter" width="290"]May be an image of text মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বিশ্বমানের দরসি কিতাব সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

তাখাসসুস ফিল ফিকহ ও হাদীসে ভর্তির জন্য দাওরায়ে হাদীসের পরীক্ষায় মমতাজ অথবা জায়্যিদ জিদ্দানে উর্ত্তীণ হতে হবে।

দাওরায়ে হাদীসে ভর্তিচ্ছুকদের বোর্ডের মার্কশিট এবং মেশকাত জামাতে ভর্তিচ্ছুকদের হেদায়া জামাতের বার্ষিক পরীক্ষা মার্কশিট অবশ্য সাথে আনতে হবে।

এএ/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ