বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সোশ্যাল মিডিয়ায় মোল্লা আবদুল গণি বারাদারের মৃত্যুর গুজব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তবে অডিও বার্তা দিয়ে তিনি নিজেই তা অস্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতে মোল্লা আবদুল গণি বারাদারের মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের বিবদমান গ্রুপগুলোর বন্দুকযুদ্ধে তিনি মারাত্মক আহত হয়েছেন। পরে তার মৃত্যু হয়।

এই গুজব অস্বীকার করে সোমবার মোল্লা বারাদার তিনি বেঁচে আছেন বলে এক অডিও বার্তায় দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্স ২৪।

রোববার কাবুলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল-সানি তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে স্বাগত জানান আরেক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুস সালাম হানাফী।

ওই বৈঠকেও মোল্লা আবদুল গণি বারাদারকে দেখা যায়নি। ফলে গুজবটি অনেকে বিশ্বাস করতে শুরু করেন।

অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, আমার মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনলাম। গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম। আমি এখন যেখানেই থাকি না কেন ভালো আছি। গণমাধ্যম সবসময় মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে। এসব গুজব ভিত্তিহীন। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এমন কিছু হয়নি এবং কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ