বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ফিলিস্তিন ছাড়তে ইসরায়েলকে এক বছর সময় বেঁধে দিলো মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জবরদখল করা ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরে যেতে ইসরায়েলকে এক বছরের সময় বেঁধে দিয়েছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। দেশটিকে এই চরমপত্র দিয়ে তিনি বলেছেন, ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে তিনি কখনোই ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবেন না।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে গত শুক্রবার ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভাষণে ইসরায়েলকে ওই সময়সীমা বেঁধে দেন তিনি।

ভার্চ্যুয়ালি দেওয়া এ ভাষণে মাহমুদ আব্বাস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসন মিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করার অনুরোধ জানান।

প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘আমাদের অবশ্যই বলতে হবে, ১৯৬৭ সালে দখলদার ইসরায়েলের পূর্ব জেরুজালেমসহ দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ড থেকে এক বছরের মধ্যে চলে যেতে হবে।’

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা নির্ধারণ প্রশ্নে বছরজুড়ে কাজ করতে তৈরি আছে ফিলিস্তিন। মাহমুদ আব্বাস বলেন, যদি এটি অর্জন করা না যায়, তবে ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার দরকার কী? তিনি আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড দখল করার ইসরায়েলি কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া নিয়ে আন্তর্জাতিক বিচারালয়ে যাবে ফিলিস্তিনিরা।

তবে ফিলিস্তিনি নেতার এসব বক্তব্য অগ্রাহ্য করেছে ইসরায়েল। জাতিসংঘে দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান বলেছেন, আব্বাস আবার প্রমাণ করলেন, তার কথার আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে শান্তি ও সমঝোতা সমর্থন করেন, তারা জাতিসংঘের মতো প্ল্যাটফর্মে এ রকম বিভ্রান্তিমূলক আলটিমেটামের হুমকি দেন না।

খবরে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া থমকে আছে। প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের উদ্যোগ নস্যাৎ করার অভিযোগ করেন। পশ্চিম তীর থেকে ভিডিও লিংকের মাধ্যমে অধিবেশনে অংশ নà