বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আমেরিকাকে তালেবানের নতুন হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে। খবর, পার্স টু ডে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন।

তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী।কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

-কেএল