বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এসেছে। বিশ্বের প্রায় সব দেশই টিকা কার্যক্রম চালাচ্ছে। তবুও করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুর হার ওঠানামা করছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৯৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭৮৩ জন।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৫৭৪ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৮৭ হাজার ১৯৮ একজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৪ হাজার ৯০১ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২৩ হাজার একজন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৭৭ হাজার ৮০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৫২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৩২ লাখ ৯ হাজার ৬৯১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ১১ হাজার ২১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৪৮১ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫২০ জনের।

-এএ