বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

যেখান থেকে খুশি অস্ত্র কিনব, হুঙ্কার এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।

তিনি বলেন, আমেরিকা যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না।

মার্কিন গণমাধ্যম দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাটিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, সাক্ষাৎকারে এরদোগান জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি ন্যাটো জোটকে ছোট করেননি।

এরদোগান বলেন, আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি। কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি।

এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক। কেউ তাতে বাধা দিতে পারবে না। সূত্র: পার্সটুডে

-এটি