বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ফ্রান্সের সিনেটে মিয়ানমারের ঐক্য সরকারকে স্বীকৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তাবিরোধী ‘জাতীয় ঐক্য সরকারকে’ স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।

গত মঙ্গলবার সিনেটে এসংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে জাতীয় ঐক্য সরকারকে মিয়ানমারের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি ও সহযোগিতা দিতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের সিনেটে মিয়ানমারের ঐক্য সরকারকে স্বীকৃতিএদিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ গতকাল বুধবার তাঁর দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে বলেছেন, মিয়ানমার সংকট সমাধানে জান্তা যদি আসিয়ানকে সহযোগিতা না করে তবে মালয়েশিয়া জাতীয় ঐক্য সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে। অন্যদিকে রোহিঙ্গা নিপীড়নসহ অব্যাহত মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে।

ফ্রান্সের সিনেটের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও ও তথ্য থেকে জানা গেছে, সিনেট সর্বসম্মতিক্রমে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারকে স্বীকৃতি দিয়েছে। এসংক্রান্ত প্রস্তাবে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, গণগ্রেপ্তারসহ সার্বিক পরিস্থিতি আমলে নেওয়া হয়েছে।

মিয়ানমারে নির্বাচিত সরকারকে উত্খাত করে সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে। এরপর ১৬ এপ্রিল অং সান সু চিকে স্টেট কাউন্সেলর করে মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করেন। এটি নির্বাসিত সরকারের আদলে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে ও বিদেশে কাজ করছে। এই প্রথম কোনো দেশের পার্লামেন্ট তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

এদিকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের প্রতিনিধিকে মিয়ানমার সহযোগিতা না করায় মালয়েশিয়াও ক্ষুব্ধ হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ গতকাল তাঁর দেশের পার্লামেন্টকে বলেছেন, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের গত সোমবারের বৈঠকেও আলোচনা হয়েছে মিয়ানমারের জান্তা তার দেশের পরিস্থিতি উন্নয়নে কাজ করতে আসিয়ানকে সহযোগিতা করছে না। এ ক্ষেত্রে তারা প্রয়োজনে মিয়ানমারের ‘জাতীয় ঐক্য সরকারের’ সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে।

অন্যদিকে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় একটি বà