বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৭ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২০ জন।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৯০২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬১ হাজার ৯১ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৩১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জন।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৫৬ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ১৩৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ১২৪ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৫৬ হাজার ৩২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫১ লাখ ৮ হাজার ৮২৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৪৭৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৩৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪০৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯৩ জনের।

-এএ