বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

তালেবান একাই আইএস নির্মূলের ক্ষমতা রাখে আমেরিকার প্রয়োজন নেই: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান একাই আইএস জঙ্গিদের মোকাবেলার ক্ষমতা রাখে এবং এ ক্ষেত্রে তাদের আমেরিকার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সুহাইল শাহিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

এই তালেবান নেতা বলেন, তালেবান নিজেরাই স্বাধীনভাবে আইএসসহ যেকোনো উগ্র গোষ্ঠীকে মোকাবেলা করবে। ওয়াশিংটনের কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো চিন্তা তাদের নেই।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আইএস জঙ্গিরা বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, তালেবান সরকারকে বেকায়দায় ফেলতে আইএস এমন কর্মকাণ্ড শুরু করেছে।

দুই সপ্তাহ আগে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, আইএস জঙ্গিদেরকে তিনি আফগানিস্তানের জন্য তেমন একটা হুমকি মনে করেন না। তার এ বক্তব্যের পরের দিনই কুন্দুজে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। এ থেকে প্রমাণিত হয়, আইএস জঙ্গিরা এখনো সেদেশের জনগণ বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য বিরাট হুমকি হয়ে আছে।

বিশ্লেষকরা বলছেন, সুহাইল শাহিন আইএস জঙ্গিদের নির্মূলে আমেরিকার কাছ থেকে সহযোগিতা না নেওয়ার যে কথা বলেছেন, তা থেকে বোঝা যায়, আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও সহিংসতা রোধে গৃহীত পদক্ষেপে তালেবান হোয়াইট হাউসকে শামিল করতে চায় না।

-কেএল