বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কাবুলের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তান এয়াররলাইসন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিমানটির একজন মুখপাত্র বলেন, কাবুলের সঙ্গে আমরা বিমান চলাচল বন্ধ করে দিয়েছি। আমরা আজ থেকে কাবুলের উদ্দেশ্যে সব ফ্লাইট বন্ধ করেছি।

আগে থেকেই পাকিস্তান এয়ারলাইনস এবং আফগান ক্যারিয়ার কাম এয়ারকে সতর্ক করেছিল তালেবান। বলা হয়েছিল তারা যদি টিকিটের দাম না কমায় তাহলে তাদের ফ্লাট বন্ধ করে দেওয়া হবে। কারণ এতে টিকেট অনেক ব্যয় বহুল হয়ে যায় বলেও জানায় তালেবান।

কাবুলে সঙ্গে শুধু পাকিস্তান এয়ারলাইনসই ফ্লাইট পরিচালনা করছে। তারা কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বর্তমানে টিকিটের মূল্য নির্ধারণ করছে আড়াই হাজার ডলার যা আগে ছিল ১২০-১৫০ ডলার।

আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়, তালেবান ক্ষমতা গ্রহণের আগে যে দামে টিকিট বিক্রি হতো এখনো সে দামে বিক্রি করতে হবে। তা নাহলে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরবর্তীতে পাকিস্তান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট চালু করে কাবুলে।

এনটি