বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আফগানিস্তানের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন মৌলভী আবদুল হাকিম হাক্কানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বতীকালীন মন্ত্রিসভা শুক্রবার মৌলভী আবদুল হাকিম হাক্কানিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া মৌলভী মুহাম্মদ কাসিম তুর্কমান এবং মৌলভী আবদুল মালিককে তার ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন।

তালেবানের রেহবারী-ই-শুরা (নির্দেশিকা পরিষদ) ও সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদার অনুমোদনের পর সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান বিচারপতির নাম ঘোষণা করে। পাকিস্তান অবজারভার।

খবরে বলা হচ্ছে, মৌলভী আবদুল হাকিম হাক্কানি ছিলেন মোল্লা মুহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত। তিনি বিভিন্ন বিষয়ে মোল্লা ওমরের পরামর্শদাতা ছিলেন এবং বর্তমানে রেহবারী শুরার সদস্য হিসেবে কাজ করছেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর ৮ সেপ্টেম্বর সরকার ঘোষণা দেয় তালেবান। সরকারের দেড়মাস হতে চললেও কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালেবানের বিরুদ্ধে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি না রাখার অভিযোগ এনেছেন। বিশেষ করে নারীর অধিকারের বিষয়ে তালেবান সরকার কোনো ইতিবাচক চিত্র এখনও দেখাতে পারেনি।

পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক, ইরান তালেবানের সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও স্বীকৃতি আসেনি কোনো দেশ থেকে। তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, নারীদের অধিকার ফিরিয়ে না দিলে তারা স্বীকৃতি দেবে না। তবে তালেবানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখবে।

-এটি