আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দলের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল-আমিন-এর পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রধান অতিথির বক্তব্যে এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হায়রানীমূলক মিথ্যা মামলা উল্লেখ করে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারা দেশের সংবিধানের মৌলিক চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও মৌলিক মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমরা সংবিধানে প্রদত্ত স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করে আইনটির সংশোধনের দাবি জানাচ্ছি’।
আজ (১৮ অক্টোবর) সোমবার সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি করছি’।
উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ বলেন, ইশা ছাত্র আন্দোলন ১৯৯১ সালের ২৩ আগষ্ট প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বিগত তিন দশকের পথচলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুখী-সমৃদ্ধশীল একটি কল্যণরাষ্ট্র গড়ে তোলার লক্ষে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করে আসছে।
তিনি আরো বলনে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, আইন ও আদালত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অহেতুক নিরপরাধ মানুষকে হয়রানি করার জন্য নয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শর