বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আল-হাইআতুল উলয়া থেকে নিবন্ধনের কাগজপত্র বোর্ডগুলোতে প্রেরণ করা হয়েছে। বোর্ডগুলো স্ব স্ব অধিভুক্ত মাদরাসায় প্রেরণ করবে বলে জানা গেছে।

হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ অছিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  নিবন্ধনের আবেদন ফরম বোর্ডসমূহে জমা হবে। জমা দানের সর্বশেষ তারিখ (বিলম্ব ফি ছাড়া) (১০ রবিউস সানী ১৪৪৩ হিজরী) ১৮ নভেম্বর।

বিলম্ব ফিসহ (অতিরিক্ত কাজের জন্য) বোর্ডসমূহে নিবন্ধনের আবেদন ফরম জমাদানের শেষ (তারিখ ২০ রবিউস সানী ১৪৪৩) ২৮ নভেম্বর ।

এরপর নিবন্ধনের কোন আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিবন্ধন ফি (নিয়মিত ৫০০/-, বিলম্ব ফিসহ ৬০০/-, অনিয়মিত ৬০০/- ও বিলম্ব ফিসহ ৭০০/-) পূর্বানুরূপ বহাল আছে।

উল্লেখ্য, এ বছর মুমতাহিনগণ স্থায়ী কমিটি কর্তৃক নির্ধারিত স্থানে এসে উত্তরপত্র মূল্যায়ন করবেন।
আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট থেকে নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র এবং মারকায প্রাপ্তির শর্তাবলী ও প্রস্তাবিত মারকায তালিকা ডাউনলোড করা যাবে  এই ঠিকানা থেকে-

https://alhaiatululya.com//

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ