বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

করোনায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৩০ অক্টোবর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫৮১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬১৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ১১৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৬৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ২১৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৪ হাজার ৯৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৭৬৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ