আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন লালবাগ শাহী মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম, লালবাগ জামিয়ার উস্তাদ ক্বারী আল্লামা আবু রায়হান।
দ্বিতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা ইসহাক মাদানী রহ. সাহেবজাদা, মাদরাসা উম্মুল ক্বোরার সুনামধন্য মুহতামিম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক উচ্চতর সনদপ্রাপ্ত বিশ্বনন্দিত ক্বারী শায়েখ মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী।
শনিবার (৩০ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নীতিনির্ধারণী ফোরামের পরামর্শের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাব ভি আই পি লাউঞ্জে অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সারাদেশ থেকে শতাধিক আলেম-ওলামা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
ক্বারী আল্লামা আবু রায়হান লালবাগ শাহী মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম, লালবাগ জামিয়ায় দীর্ঘ ৪৩ বছর ধরে সুনানের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও তিনি মতিঝিল জামিয়ার সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগের সেশনে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মহাপরিচালক মাওলানা শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর। তিনি এর আগের সেশনে সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে নির্বাচিত করা হয়। তারা হলেন, মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ আকমাল, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা ক্বারী শরিফুল ইসলামকে ।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আজহারুল ইসলাম, মাওলানা ক্বারী নাজির মাহমুদ, সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (কাতার), মাওলানা ক্বারী ইসমাঈল বেলায়েত, মাওলানা ক্বারী কামাল উদ্দিন (কামাল হুজুর) মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা ক্বà